গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। রোববার সকালে তোলা
গোপালগঞ্জের প্রধান সড়ক–মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ রোববার সকাল থেকে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে। এ ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলো প্রায় জনশূন্য।জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ জরুরি প্রয়োজনে বাইরে চলাচলকারীরা। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।আজ সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে। শহরের ভেতরে অলিগলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলছে।
বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় সড়কের পাশের গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।