ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পরা ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এ মাসে রিপাবলিকান পার্টির শোচনীয় ফলাফলের পর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্বীকার করেছেন, রিপাবলিকান প্রার্থীদের পেছনে এত বিপুল অর্থ ব্যয় করে নিজেকে তাঁর বেশ বোকা মনে হচ্ছে।টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে বড় জয় পেয়েছে।
অবশ্য ৮২০ বিলিয়ন ডলারের কাছাকাছি সম্পদের মালিক মাস্কের কাছে ৫০ কোটি ডলার ঠিক কতটা বড় অঙ্ক, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।শুধু অর্থ ব্যয়ের বিষয়ে আক্ষেপ প্রকাশ করেই থামেননি মাস্ক। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’র অনুসারী তিনি নন। তাঁর ভাষায়, ‘আমি মাগা নই।’বক্তব্যটি বেশ কৌতূহলোদ্দীপক।
কারণ, খুব বেশি দিন আগের কথা নয়, মাস্ককে মাগা লেখা টুপি পরে ঘুরতে দেখা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।