advertisement
advertisement

ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর

স্পেনের ১৬ বছর বয়সী প্রতিভা এব্রিমা তুনকারা।

advertisement

দুটি গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্ট। একটা বল। আর খালি পায়ে ছুটতে থাকা কয়েকটা ছেলে। গাম্বিয়ার এক গ্রামের এই দৃশ্য থেকেই শুরু এব্রিমা তুনকারার গল্প। সেই গল্পের সর্বশেষ অধ্যায়ে এসে এখন তাঁকে নিয়ে কথা বলছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। বয়স মোটে ১৬।গত শনিবার সংবাদ সম্মেলনে এব্রিমার প্রসঙ্গে আসতেই ফ্লিক বলেছেন, ‘আমার কাছে এব্রিমা দারুণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনে এটা দেখেছি, এবারের প্রি-সিজনেও।

দুর্দান্ত খেলোয়াড়, দুর্দান্ত প্রতিভা। আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয়, এই ক্লাবে ওর বিশাল ভবিষ্যৎ আছে।’ফ্লিকের মতো কোচের মুখে এ কথার ওজন আছে বৈকি। বার্সেলোনা মূল দলের দরজা এমনি এমনি খোলে না।তুনকারার শৈশবে ছিল না আধুনিক অনুশীলন মাঠ, দামি বুট। স্কুলে যেতে হতো কয়েক কিলোমিটার হেঁটে। ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে গাম্বিয়া ছেড়ে কাতালোনিয়ায় চলে আসে।

১ বছর পর, ৮ বছর বয়সে, প্রথম ক্লাব সেরদানিওলা থেকে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর