advertisement
advertisement

নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি

মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয়) নাভানা রিয়েল এস্টেট লিমিটেড

advertisement

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেট লিমিটেড দীর্ঘ সময় ধরে আধুনিক ও নিরাপদ আবাসন নির্মাণে কাজ করছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া ক্রেতাদের চাহিদা, গ্রিন বিল্ডিং ধারণা, অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা এবং আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. নজরুল ইসলাম।

সাক্ষাৎকার নিয়েছেন শামসুল হক মো. মিরাজ।আবাসন খাতে দীর্ঘ সময় সুনামের সঙ্গে কাজ করছেন। নিরাপদ আবাসন নির্মাণে আপনারা কী ধরনের পরিকল্পনা অনুসরণ করছেন?নজরুল ইসলাম: নিরাপদ আবাসন নিশ্চিত করতে আমরা রাজউক ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং পরিবেশের ছাড়পত্র শতভাগ অনুসরণ করি।

এখন সরু গলির ভেতর বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই; বরং প্রশস্ত রাস্তার পাশে ভবন হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি ও ল্যাডার সহজে প্রবেশ করতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর