advertisement
advertisement

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট (ডানে)

advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এ কথা জানিয়েছে। আইনজেনকট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু চাইছেন আইনজেনকটের সঙ্গে ঐক্যের সরকার গড়তে। এ নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে।এর মধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চান।

এ প্রস্তাবে পর্যায়ক্রমে আইজেনকট ও নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়ার কথা বলা হয়েছে।প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুহিব্রু ভাষার সংবাদমাধমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি দাবি করেছে তিনি (নেতানিয়াহু) প্রস্তাবটি ঘোষণা করার আগে আইজেনকোটকে ফোন করার করেছিলেন। কিন্তু আইজেনকোট সেই ফোনের উত্তর দেননি।

প্রস্তাব ঘোষণার পরেও আইজেনকোটকে ফোন করেছিলেন নেতানিয়াহু, তখনও ফোন ধরেননি আইজেনকট।নেতানিয়াহুর লিকুদ পার্টি পরে জানায়, আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায় হার্জলিয়ায় দুই নেতার বৈঠক হওয়ার কথা।এদিকে আইজেনকটের ইয়াশার পার্টি জানিয়েছে, আইজেনকোট তাঁর জোটের দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর