বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দিচ্ছেন। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায়
সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দলের সহযোগিতা পাবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল আন্তরিক সহযোগিতা করবে। এর বাইরে কোনো ঐক্য নেই, সহযোগিতাও নেই।
একই সঙ্গে তিনি বলেছেন, সরকার যদি দ্বিমুখী নীতি থেকে বের হয়ে না আসে, তাহলে তাদের সঙ্গে কিসের ঐক্য?আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দলটির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।গঙ্গার পানি, হাদি হত্যার বিচারসহ সরকারকে জামায়াতের ২৩ প্রস্তাবআলোচনা সভায় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকার সাড়ে ১৫ বছর মজলুম ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।