advertisement
advertisement

ঘরের এক কোণে যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছটি হতে পারে প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
ঘরের এক কোণে যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছটি হতে পারে প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার

ঘরের বাতাসে থাকতে পারে ধুলা, পরাগকণা, ছত্রাকের স্পোর, ধূলিকীট ও অন্যান্য জৈব দূষকও।

advertisement

সারাদিন ঘরের ভেতরেই কাটছে সময়। সকালে ঘুম থেকে উঠে জানালা খোলা, রান্নাঘরের ব্যস্ততা, ঘরে নতুন আসবাব যোগ করা কিংবা দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা, সবকিছুতেই আমরা ঘরের পরিচ্ছন্নতার দিকে নজর দিই।

মেঝে পরিষ্কার করি, আসবাব মুছি, বিছানার চাদর বদলাই, ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখি, কিন্তু ঘরের বাতাস কতটা পরিষ্কার, সেই প্রশ্নটি অনেক সময় আমাদের ভাবনাতেই আসে না।রং,কাঠের আসবাব, কার্পেট, আঠা, বার্নিশ, পরিষ্কার করার বিভিন্ন উপকরণসহ ঘরের নানা জিনিস থেকে বাতাসে ছড়াতে পারে উদ্বায়ী জৈব যৌগ বা ভিওসি। এর মধ্যে ফরমালডিহাইডের মতো রাসায়নিকও থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, অনেক উদ্বায়ী জৈব যৌগের মাত্রা বাইরের তুলনায় ঘরের ভেতরে বেশি থাকতে পারে এবং এসব যৌগের কিছু স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর