advertisement
advertisement

নবম পে স্কেল: শিক্ষাসহায়ক ভাতা কারা পাবেন, কত টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নবম পে স্কেল: শিক্ষাসহায়ক ভাতা কারা পাবেন, কত টাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

advertisement

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন আজ শনিবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের শিক্ষাসহায়ক ভাতা ও টিফিন ভাতা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চাকরিজীবীদের সন্তানেরা মাসে সর্বোচ্চ এক হাজার টাকা শিক্ষাসহায়ক ভাতা পাবে।নবম পে স্কেলের গেজেটের নির্দেশনায় বলা হয়েছে, সব কর্মচারী প্রত্যেক সন্তানের জন্য মাসিক ৫০০ টাকা হারে এবং অনধিক দুই সন্তানের জন্য মাসিক সর্বোচ্চ ১ হাজার টাকা শিক্ষাসহায়ক ভাতা পাবেন। তবে স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি কর্মচারী হলে সন্তানের সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রে গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে।

বয়সের সার্টিফিকেট দাখিল সাপেক্ষে ২৩ বছর বয়স পর্যন্ত কর্মচারীরা সন্তানের জন্য শিক্ষাসহায়ক ভাতা প্রাপ্য হবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।মাসিক পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১৮ হাজার টাকাশিক্ষাসহায়ক ভাতার ক্ষেত্রে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৪ অক্টোবরের চিঠি এবং ২০১৮ সালের ২৯ জানুয়ারির এসআরও অনুসরণ করতে হবে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর