advertisement
advertisement

মিয়ানমারের দিকে যাচ্ছিল ইউরিয়া সারবোঝাই ট্রলার, সেন্ট মার্টিনে আটক ১০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
মিয়ানমারের দিকে যাচ্ছিল ইউরিয়া সারবোঝাই ট্রলার, সেন্ট মার্টিনে আটক ১০

কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলে সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বোঝাই ট্রলারসহ আটক ১০ জন। আজ দুপুরে

advertisement

কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে ১২ টন ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ১০ জনকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল।

গতকাল শুক্রবার রাত একটার দিকে ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সাগরে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয়।আজ শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গভীর রাতে সেন্ট মার্টিন উপকূল দিয়ে মিয়ানমারের দিকে যেতে থাকা ইউরিয়া সারবোঝাই একটি ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়।

ট্রলারটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি জব্দ করেন।কোস্টগার্ড জানায়, ট্রলারে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর