advertisement
advertisement

জাতীয় জাদুঘরে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য উদ্‌যাপনে চার দিনের আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
জাতীয় জাদুঘরে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য উদ্‌যাপনে চার দিনের আয়োজন

advertisement

বাংলাদেশের তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের অন্যতম প্রতীক টাঙ্গাইল শাড়ি। এই ঐতিহ্য উদ্‌যাপন ও সংরক্ষণের লক্ষ্যেই বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ), বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হয়েছে। রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে আজ রোববার চলছে আয়োজনের দ্বিতীয় দিন।বাংলাদেশের তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ টাঙ্গাইল শাড়ি।

এই ঐতিহ্যকে উদ্‌যাপন ও সংরক্ষণের লক্ষ্যেই বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ), বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ আয়োজন ‘হেরিটেজ, হারমনি, হ্যান্ডলুম: সেলিব্রেটিং দ্য লিগ্যাসি অব টাঙ্গাইল তাঁত’ শুরু হয়েছে।বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে টাঙ্গাইল শাড়ির এই বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য রয়েছে তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন।

গ্যালারি–সংলগ্ন লবিতে বসেছে ঐতিহ্যবাহী তাঁত মেলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর