সড়ক দুর্ঘটনা
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. ইমরান (২৮)। তিনি বগুড়ার কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৫০)।
তিনি বিটিসিএলের যন্ত্রপাতি বহনকারী একটি পিকআপ ভ্যানের চালক। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কাচিয়া গ্রামে।হাইওয়ে পুলিশ জানায়, ভোরে হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন বিটিসিএলের কর্মীরা। তাঁদের সরঞ্জাম বহনকারী একটি পিকআপ ভ্যান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকটি এসে প্রথমে ইমরানকে ধাক্কা দেয়। এরপর ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিকে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইমারান নিহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।