advertisement
advertisement

শান্তিতে বিনিয়োগ করুন: সবার জন্য, সর্বত্র, প্রতিদিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
শান্তিতে বিনিয়োগ করুন: সবার জন্য, সর্বত্র, প্রতিদিন

advertisement

শান্তি হলো ব্যক্তির দৈনন্দিন জীবনে নিরাপত্তা, মর্যাদা, সুযোগ এবং পারস্পরিক সহযোগিতার এক জীবন্ত অনুভূতি। এটি মানব সভ্যতার চিরন্তন প্রত্যাশা। সৃষ্টির সূচনালগ্ন থেকেই মানুষ এমন এক পৃথিবীর স্বপ্ন দেখে আসছে, যেখানে থাকবে না কোনো যুদ্ধ, হানাহানি, বৈষম্য কিংবা অশ্রুপাত। তবে একুশ শতকের অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এসেও বিশ্ব শান্তি আজ হুমকির মুখে।

বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, ভূরাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত, অস্ত্র প্রতিযোগিতা, ধর্মীয় বিভেদ, বৈষম্য-বর্ণবাদ এবং আঞ্চলিক অস্থিতিশীলতা মানবজাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনা শুধু আবেগপ্রবণ বিষয় নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার এক অপরিহার্য তাগিদ।প্রতিবছর ২১ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শান্তি দিবসটি উদ্‌যাপিত হয়।

বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত দিবসটির উদ্দেশ্য হলো পৃথিবী থেকে যুদ্ধ-সংঘাতের নিরসন এবং সেই লক্ষ্যে যুদ্ধরত অঞ্চলগুলোয় যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সেসব অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর