ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ
ফিফার দেওয়া নাম ‘আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো’, তবে ক্লাব ফুটবলের ভাষায় ‘আন্তর্জাতিক বিরতি’। আন্তর্জাতিক ম্যাচের কারণে লিগের খেলা থামাতে হয় বলে ‘বিরতি’র নামকরণ। যে ভাষায় যা–ই হোক, আজ শুরু হতে যাচ্ছে ১৬ দিনের ‘ফিফা উইন্ডো’।২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত লিগের ফুটবল বন্ধ, চলবে জাতীয় দলগুলোর ম্যাচ। কেউ খেলবে প্রতিযোগিতামূলক, কেউ খেলবে প্রীতি ফুটবল। দুই মৌসুমের মাঝের সময়টি বাদ দিলে ফিফা উইন্ডো থাকে বছরে চারবার।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও মার্চ। সাধারণত এই সময়েই বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ, বাছাই ও প্রীতি ম্যাচগুলো হয়ে থাকে। প্রতিটি উইন্ডো হয়ে থাকে ৯ দিনের, ম্যাচ হয়ে থাকে সাধারণত দুটি করে।তবে এবারের উইন্ডো প্রায় দ্বিগুণ সময়ের, প্রতিটি দল খেলতে পারবে চারটি করে ম্যাচ।কেন ১৬ দিনের উইন্ডোএবারের ফিফা উইন্ডোতে মোট দুটি মাস অন্তর্ভুক্ত করা হয়েছে। সেপ্টেম্বরের তৃতীয়ার্ধ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত।
এর মধ্যে চারটি ম্যাচও হয়ে যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।