সাজ্জাদ হোসেন
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। গতকাল রোববার রাতে ওই ছাত্রদল নেতাকে শোকজ করা হয়।ফেসবুকে পোস্ট দেওয়া ওই ছাত্রদল নেতার নাম সাজ্জাদ হোসেন ওরফে হৃদয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাজ্জাদ হোসেন তাঁর ফেসবুক আইডিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে পোস্টটি দেন। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
প্রতিবাদ জানালাম।’এই পোস্টের পর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে তাঁকে শোকজ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।