নূরজাহান। কোলাজ
একসময় তাঁর কণ্ঠ শুনে ভবিষ্যদ্বাণী করেছিলেন পরিবারের একজন—এই মেয়েই একদিন পরিবারের ভাগ্য বদলে দেবে। কথাটা যে এত দ্রুত সত্যি হবে, তখন হয়তো কেউ ভাবেননি। মাত্র ছয় বছর বয়সে গান শেখা শুরু করা সেই মেয়ে কয়েক বছরের মধ্যেই মঞ্চে উঠলেন, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে এলেন, তারপর নায়িকা হলেন। মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে এমন জনপ্রিয়তা পেলেন যে দেশভাগের সময় তিনি যখন ভারত ছাড়লেন, তখন পেছনে রেখে গেলেন প্রতিষ্ঠিত এক তারকার জীবন।
কিন্তু তাঁর গল্পের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়টি তখনো বাকি। নতুন দেশ পাকিস্তানে গিয়ে তাঁকে আবার শুরু করতে হয়েছিল। সেই দেশ তখন নিজস্ব চলচ্চিত্রশিল্প গড়ে তোলার লড়াইয়ে। সেখানে নূরজাহান শুধু গান গেয়ে বা অভিনয় করে থেমে থাকেননি; প্রযোজনা করেছেন, স্টুডিও গড়েছেন, পরিচালনায় এসেছেন, নিজের পারিশ্রমিক নিজে নির্ধারণ করেছেন। পরে অভিনয় ছেড়ে পুরোপুরি সংগীতে মন দেন।
আর সেই সংগীতই তাঁকে এমন উচ্চতায় নিয়ে যায়, যেখানে তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘মালিকা-ই-তারান্নুম’—সুরের রানি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।