advertisement
advertisement

বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে শত্রুতা আছে, এমন কারও কি কোয়াবের সভাপতি হতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে শত্রুতা আছে, এমন কারও কি কোয়াবের সভাপতি হতে হবে

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন

advertisement

ক্রিকেটারদের সংগঠন কোয়াবকে অনেকে বলেন ‘বিসিবির ছায়া’, বিসিবি সভাপতির ঘনিষ্ঠ বলে হরহামেশা সমালোচনার তির ছুটে যায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুনের দিকেও। গতকাল বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতির রুমে বসে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বিষয়েই প্রশ্নের উত্তর দিয়েছেন মোহাম্মদ মিঠুন—৪ সেপ্টেম্বর কোয়াবের নতুন কমিটি এক বছর পূর্ণ করল। সভাপতি হিসেবে আপনার জন্য সময়টা কেমন কেটেছে?মোহাম্মদ মিঠুন: কঠিন সময় পার করতে হয়েছে।

অনেক ধরনের হুমকি এসেছে। কোয়াব খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করবে, তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে—মানুষের কাছে মনে হচ্ছে এটা নতুন। আমাদের কমিটি আসার পরে আমরা যেভাবে প্রতিটি বিষয়ে কথা বলেছি, সক্রিয়ভাবে সামনে এসেছি; এটা দেখে অনেকে অবাক হয়েছে।

আমার এমনও শুনতে হয়েছে যে, ‘এত কথা বল কেন?’হুমকি বলতে কী বোঝাতে চাইলেন?মিঠুন: কোয়াবের নির্বাচনের আগে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হলো, বিভিন্ন ধরনের হুমকি আসা শুরু হলো; কেন আমরা নির্বাচন নিয়ে কথা বলছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর