গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্রের আসর
নতুন-পুরোনো বন্ধুদের পরিচয়, পারস্পরিক মতবিনিময় ও আত্মোন্নয়নমূলক আলোচনার মধ্য দিয়ে পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।শুরুতে বন্ধুসভার নতুন ও পুরোনো বন্ধুরা নিজেদের পরিচয় দেন। পরে বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয়, সামাজিক উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পাঠচক্রে আত্মোন্নয়ন, দায়িত্ববোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন আলোচকেরা।বৈঠকে আসন্ন শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা ২০২৬ উপলক্ষে গাজীপুর বন্ধুসভার বন্ধুদের দায়িত্ব, প্রস্তুতি, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
প্যাকেজিং, স্টল পরিচালনা, কৃতী শিক্ষার্থীদের সহযোগিতা, অতিথি ব্যবস্থাপনা এবং অনুষ্ঠান চলাকালে বিভিন্ন দায়িত্ব সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্রের আসরসভাপতি বাবুল ইসলাম বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।