কারিনা কাপুরের জন্ম ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর, ভারতের মুম্বাইয়ে। অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতা কাপুরের ছোট মেয়ে কারিনার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। অর্থাৎ বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের উত্তরসূরি
কারিনা কাপুরের জন্ম ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর, ভারতের মুম্বাইয়ে। অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতা কাপুরের ছোট মেয়ে কারিনার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। অর্থাৎ বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের উত্তরসূরিকারিনার দাদা রাজ কাপুর ভারতীয় সিনেমার কিংবদন্তিতুল্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
তারও আগে তাঁর প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর ছিলেন ভারতীয় থিয়েটার ও সিনেমার অগ্রদূতদের একজনকারিনা কাপুরের অভিনয়ে অভিষেক ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে। তাঁর বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন‘কাভি খুশি কাভি গাম’-এর ‘পু’ চরিত্র তাঁকে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। প্রতিষ্ঠিত করে স্টাইল আইকন হিসেবে।
এখনো বলিউডের বড় পর্দার সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের একজন হিসেবে ধরা হয় ‘পু’কেআরেকটি এ রকম আইকনিক চরিত্র হলো ‘জাব উই মেট’-এর গীতপরবর্তী সময়ে ‘চামেলি’, ‘তালাশ’ ও ‘ওমকারা’র মতো সিনেমায় অভিনয় করে কারিনা সমালোচকদের হাততালি কুড়িয়েছেনকারিনা ও তাঁর চেয়ে ১১ বছরের বড় সাইফ আলী খানের প্রেমের শুরু ২০০৭ সালে, ‘তাশান’ সিনেমার শুটিংয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।