advertisement
advertisement

নতুন প্রজাতির বিড়ালের সন্ধান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
নতুন প্রজাতির বিড়ালের সন্ধান

নতুন প্রজাতির বিড়াল

advertisement

বলিভিয়ার ইয়ুঙ্গাস নামের পাহাড়ি বনে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন একদল গবেষক। গবেষকদের তথ্যমতে, স্থানীয়ভাবে তিলকায়ো নামে পরিচিত বিড়ালটি মূলত দক্ষিণ আমেরিকার টাইগার ক্যাট পরিবারের অন্তর্ভুক্ত। বিড়ালটির দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি এবং ওজন মাত্র ৩ পাউন্ড। পোষা বিড়ালের চেয়ে আকারে ছোট বিড়ালটির ডিএনএ বিশ্লেষণ করে এটিকে সম্পূর্ণ নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিড়ালটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে লিওপার্ডাস তিলকায়। এর ফলে গত এক শতাব্দীর বেশি সময় পর নতুন কোনো জীবন্ত বিড়াল প্রজাতির আনুষ্ঠানিক নামকরণ করা হলো, যা জীববৈচিত্র্যের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।ন্যাশনাল জিওগ্রাফিকের এক্সপ্লোরার এবং গবেষণার অন্যতম লেখক পাওলা নোগালেস আসকারুঞ্জ জানান, বিড়ালটির পশম হালকা বাদামি রঙের এবং সারা শরীরে অনিয়মিত আকারের রোজেট বা ছোপ রয়েছে।

টাইগার ক্যাটের মতো প্রাণীগুলোকে ক্রিপ্টিক প্রজাতি বলা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর