নোয়াখালী বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।
কথাসাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্ম নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। ১০ সেপ্টেম্বর রাত ১০টায় গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক সানি তামজীদের সঞ্চালনায় পরিচয়পর্বের পর শুরু হয় মূল আলোচনা। পাঠচক্রের বিষয় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘অন্য আয়না’।
পাশাপাশি তাঁর কবিতা, উপন্যাস এবং জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার চরিত্র কাকাবাবু নিয়েও হয় আলোচনা।শুরুতেই ‘অন্য আয়না’ গল্পের বিষয়বস্তু, চরিত্র, জীবনবোধ এবং মানুষের মনস্তাত্ত্বিক জটিলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা। গল্পটির মাধ্যমে বাস্তবতা ও মানুষের অন্তর্জগৎকে সুনীল গঙ্গোপাধ্যায় কীভাবে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন, তা বিশেষ গুরুত্ব পায়।
‘আয়না’ এখানে শুধু বাহ্যিক প্রতিচ্ছবির প্রতীক নয়, বরং মানুষের নিজের সঙ্গে নিজের পরিচয়, আত্মানুসন্ধান এবং জীবনের অদৃশ্য সত্যকে দেখার এক প্রতীকী মাধ্যম।সহসভাপতি মো. শিমুল বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের “অন্য আয়না” আমাদের শুধু একটি গল্পের সামনে দাঁড় করায় না, বরং নিজের ভেতরের মানুষটিকে নতুন করে দেখার সুযোগ করে দেয়।’পাঠচক্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নিয়েও আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।