advertisement
advertisement

ভবদহ অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
ভবদহ অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দী

advertisement

জুলাই মাসের অব্যাহত বৃষ্টিতে ভবদহ অঞ্চলের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ১০০টি গ্রাম প্লাবিত হয়।সাজানো–গোছানো ঘর ও গেরস্তালি ছিল সুমিত্রা মণ্ডলের। সব এখন পানির নিচে। বাড়ির উঠানে পানি। শোবার ঘরে পানি। পরিবারের সদস্য ও গরু নিয়ে তিনি উঠেছেন বাড়ির পাশের উঁচু সড়কে। সড়কের এক পাশে টিনের ছাপরা তুলে সেখানে বসবাস করছেন।৫২ বছর বয়সী এই নারীর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামে।

সুমিত্রা মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ঘরের মধ্যে এক হাত জল উঠেছিল। এখন কমে এক বিঘত (বুড়ো আঙুলের ডগা থেকে কানি আঙুল পর্যন্ত) দাঁড়িয়েছে। উঠানে হাঁটুজল। তিন মাস ধরে রাস্তার ওপর আছি। একটা গরু আছে। এক পাশে গরু, অন্য পাশে আমরা থাকছি। স্বামী দুইবার স্ট্রোক করে খুবই অসুস্থ। আয়রোজগার তেমন নেই। খুব কষ্টে আছি।’গত জুলাই মাসের অব্যাহত বৃষ্টিতে ভবদহ অঞ্চলের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ১০০টি গ্রাম প্লাবিত হয়।

বৃষ্টির পানিতে এসব গ্রামের বেশির ভাগ বাড়িঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পানি ঢোকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর