‘থার্টিন ইন গাজা’র দৃশ্য। আইএমডিবি
যুদ্ধবিধ্বস্ত গাজা। সেখানকার একটি শরণার্থীশিবিরে বেড়ে ওঠা ১৩ বছরের এক কিশোরীর জীবন উঠে এসেছে ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের ‘থার্টিন ইন গাজা’য়। ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) শেষ দিনে সেই ছবিই জিতল নেটপ্যাক পুরস্কার। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করা পরিচালকদের কাজের মধ্য থেকে দেওয়া হয় এ পুরস্কার। রোববার ছিল ১১ দিনের উৎসবের শেষ দিন।
টিআইএফএফ লাইটবক্সে পুরস্কার ঘোষণাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের শেষ দিনের ব্যস্ততা। সরাসরি সংবাদ সম্মেলনে একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। পুরস্কার ঘোষণার পরও অবশ্য সিনেমা দেখা থামেনি। দুপুর ১২টায় লাইটবক্সে দর্শকদের জন্য বিনা মূল্যে শুরু হয় পিপলস চয়েজ পুরস্কারজয়ী ছবিগুলোর বিশেষ প্রদর্শনী।শেষ দিনে দাঁড়িয়ে এবারের দর্শক উপস্থিতি নিয়েও উচ্ছ্বসিত টিআইএফএফ কর্তৃপক্ষ।
পুরস্কার ঘোষণার পর লালগালিচায় উৎসবের প্রধান নির্বাহী ক্যামেরন বেইলি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, টিআইএফএফের দর্শকভিত্তি আগের মতোই শক্তিশালী; বরং আরও শক্তিশালী।’ তাঁর ভাষায়, বিপুলসংখ্যক দর্শক এবার উৎসবে এসেছেন।১১ দিনের প্রদর্শনী, লালগালিচা আর দর্শকের সেই উপস্থিতির মধ্য দিয়েই রোববার শেষ হয় এবারের আসর।শেষ দিনের পুরস্কারতালিকায় গাজার ছবিটির পাশাপাশি বড় অর্জন এসেছে ভারতেরও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।