advertisement
advertisement

সংবাদ সম্মেলনে ছবি প্রিন্ট করে নিয়ে এলেন মরিনিও, রেফারিং নিয়ে অসন্তোষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
সংবাদ সম্মেলনে ছবি প্রিন্ট করে নিয়ে এলেন মরিনিও, রেফারিং নিয়ে অসন্তোষ

আতলেতিকোর পক্ষে যাওয়া দুটি ফাউলের ছবি সংবাদ সম্মেলনে দেখান রিয়াল কোচ জোসে মরিনিও

advertisement

সংবাদ সম্মেলনে এসে সাধারণত ম্যাচ নিয়ে কথা বলেন কোচরা। মাদ্রিদ ডার্বিতে হেরে যাওয়ার পর রিয়াল কোচ জোসে মরিনিও সেটাই করেছেন, তবে একটু অন্যভাবে। রিয়াল মাদ্রিদের কোচ সংবাদ সম্মেলনে নিয়ে এলেন এ–ফোর কাগজে প্রিন্ট করা দুটি ছবি। তাঁর দাবি, ছবিতে থাকা দুই ফাউলের জন্য আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের লাল কার্ড দেখা উচিত ছিল।

ম্যাচ নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের সামনে সে ছবিই তুলে ধরেছেন মরিনিও।রোববার মেত্রোপলিতানোয় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে ২-১ গোলে হারে রিয়াল। ৫০ মিনিটে ডিন হাউসেন ভিএআরের হস্তক্ষেপে লাল কার্ড দেখার পর বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে রিয়ালকে। কিন্তু প্রথমার্ধে আতলেতিকোর দুই খেলোয়াড়কে কেন লাল কার্ড দেখানো হয়নি, তা নিয়ে অসন্তুষ্ট মরিনিও।সংবাদ সম্মেলনে ঢোকার পরই হাতে থাকা কাগজের দিকে ইঙ্গিত করেন মরিনিও।

সেখানে ছিল প্রথমার্ধের দুটি বিতর্কিত ফাউলের ছবি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর