advertisement
advertisement

কিছুক্ষণ পড়ার পর মাথা ফাঁকা লাগে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
কিছুক্ষণ পড়ার পর মাথা ফাঁকা লাগে কেন

advertisement

বইয়ের পাতায় চোখ তোমার। বেশ কিছুক্ষণ ধরে পড়ার টেবিলে বসে আছো। হুট করে টের পেলে, পড়ার কিছুই মাথায় ঢুকছে না। একই লাইন বারবার পড়তে হচ্ছে। একটু আগে কী পড়েছ, সেটা তো মনে থাকছেই না। হুট করে খেয়াল হলো, কতক্ষণ ধরে চোখ বইয়ের পাতায় থাকলেও মন ছিল অন্য কোথাও।এটা শুধু তোমার একার সমস্যা নয়। পড়ার সময় মনোযোগ কমে যাওয়া, মন অন্যদিকে চলে যাওয়া বা একই তথ্য বারবার পড়েও বুঝতে না পারা বেশ স্বাভাবিক বিষয়। এর পেছনে কিছু বিষয় কাজ করতে পারে।

মস্তিষ্কের ওয়ার্কিং মেমোরির সীমাবদ্ধতা, মনোযোগের ওঠানামা, মানসিক ক্লান্তি, পড়ার বিষয়টি কঠিন, আগ্রহের অভাব, ঘুমের ঘাটতি কিংবা আশপাশের নানা ধরনের মনোযোগ কেড়ে নেওয়া বিষয়।মস্তিষ্ক একসঙ্গে কত তথ্য মনে রাখতে পারেপড়ার সময় নতুন তথ্য প্রথমে আমাদের ওয়ার্কিং মেমোরিতে আসে। সহজ করে বললে, এটি মস্তিষ্কের সাময়িক কাজের জায়গা।

এখানে নতুন তথ্য ধরে রেখে সেটি নিয়ে আমরা চিন্তা করি, আগের জানা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখি এবং অর্থ বোঝার চেষ্টা করি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর