সম্পাদকীয়
সরকারি অর্থে একটি ভবন নির্মাণ করা হলো, কিন্তু যে উদ্দেশ্যে সেটি নির্মাণ করা হয়েছিল, প্রায় সাত বছরেও তা পূরণ হয়নি। নারায়ণগঞ্জের চানমারীতে ৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনটি পড়ে আছে, অথচ নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের কার্যক্রম চলছে ঢাকার এলেনবাড়ীতে অবস্থিত ঢাকা সড়ক জোন ভবন থেকে।
সরকারি অর্থ ব্যয়ের এমন পরিণতি শুধু প্রশাসনিক অদক্ষতার উদাহরণ নয়; এটি সরকারি প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তব ফলাফলের মধ্যে গভীর অসংগতিও প্রকাশ করে। ২০১৭-১৮ অর্থবছরে ভবনটির নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয় এবং ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে। অর্থাৎ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হলেও এখনো বলা হচ্ছে, কিছু ডেকোরেশন ও ইন্টেরিয়রের কাজ চলছে।
প্রশ্ন হলো, ৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ভবন ব্যবহার উপযোগী করতে এত দীর্ঘ সময় লাগার কারণ কী?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।