advertisement
advertisement

‘প্রেমের মতোন লাগে’ গায়িকা মৌমিতাকে কতটা চেনেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
‘প্রেমের মতোন লাগে’ গায়িকা মৌমিতাকে কতটা চেনেন

মৌমিতা বড়ুয়া

advertisement

১১ সেপ্টেম্বর প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে ‘কাহিনি এখনো বাকি’। গানটিতে নব্বইয়ের নস্টালজিয়া রয়েছে, সুরে-মেজাজেও সেই সময়ের আবহ। শাহরুখ–কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের আদলে গানটি তৈরি হয়েছে।

আসিফ জাহাঙ্গীর পরিচালিত ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-এর জন্য গানটি সুর করেছেন সৈয়দ নাফিস, মৌমিতা বড়ুয়ার সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন নাফিস।মৌমিতা বড়ুয়াবাবার ডায়েরিতে শৈশবের গানবাবা ত্রিদিব বড়ুয়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী। ফলে মৌমিতা বড়ুয়াদের বাড়ির পরিবেশও ছিল সংগীতময়। বাবার কারণেই বিভিন্ন সময়ের অনেক গান তাঁদের শৈশবেই পরিচিত হয়ে ওঠে।

বাবা নিজে যেসব গান গাইতেন বা পরিবেশন করতেন, সেগুলোও দুই বোনের কানে লেগে থাকত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর