advertisement
advertisement

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

বিস্ফোরণের পর সিরিয়ার আলেপ্পোর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়

advertisement

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে আজ সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপর সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর আল-এইস শহরের কাছে সিরিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বড়সড় বিস্ফোরণ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারারাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সেখানে এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ কারণে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।

বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।চলতি মাসের শুরুতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর