advertisement
advertisement

নির্বাচনের এ ফলাফল বিপর্যয়কর, দেশে সংস্কার জরুরি: জার্মানির চ্যান্সেলর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
নির্বাচনের এ ফলাফল বিপর্যয়কর, দেশে সংস্কার জরুরি: জার্মানির চ্যান্সেলর

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

advertisement

জার্মানির রাজ্য পর্যায়ের দুটি নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। এ ফলাফলকে ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেছেন চ্যান্সেলর। বলেছেন, দেশে সংস্কার জরুরি।গতকাল রোববার জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় মেকলেনবুর্গ-ফোরপোমার্ন এবং বার্লিনে রাজ্য পর্যায়ের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়।

এতে সাম্প্রতিক সময়ে দ্রুত শক্তি বাড়ানো কট্টর ডানপন্থী-নব্য নাৎসিবাদী দল আলটারনাটিভে ফ্যুর ডয়েচলান্ড (এএফডি) এগিয়ে আছে। ভালো করেছে বামপন্থীরাও। এর ফলে দ্বিমুখী চাপে পড়েছে সিডিইউ।জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বুথফেরত জরিপ অনুযায়ী, মেকলেনবুর্গ-ফোরপোমার্নে প্রায় ৩৭ শতাংশ ভোট পেয়ে জয় পেতে যাচ্ছে এএফডি।

সপ্তাহ দুয়েক আগে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে ইতিহাসের সেরা ফলাফল করেছে দলটি।বার্লিনে এগিয়ে বামপন্থীরা, উত্তর-পূর্বে কট্টর ডানপন্থীরাসর্বশেষ গণনা অনুযায়ী, মেকলেনবুর্গ-ফোরপোমার্নে এএফডি ৩৭ দশমিক ৩ শতাংশ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ৩৫ দশমিক ৫ শতাংশ, বামপন্থী ডি লিংক ৭ দশমিক ৫ শতাংশ, পরিবশবাদী গ্রিন পার্টি ৫ দশমিক ৫ শতাংশ ও সিডিইউ ৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে।অন্যদিকে বার্লিনে বামপন্থী ডি লিংক পার্টি পেয়েছে ২৫ দশমিক ৮ শতাংশ ভোট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর