advertisement
advertisement

মতিউরের শিঙাড়ার টানে বদলে গেল বকুলতলার নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
মতিউরের শিঙাড়ার টানে বদলে গেল বকুলতলার নাম

শিঙাড়া ভাজায় ব্যস্ত মতিউর রহমান। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের বকুলতলা মোড়ে

advertisement

দুপুর গড়াতেই টাঙ্গাইল-আরিচা সড়কের বকুলতলা মোড়ে একের পর এক যানবাহন থামতে শুরু করে। সেখানে যাত্রীরা নেমে ভিড় করেন মতিউর রহমানের শিঙাড়ার দোকানের সামনে। কেউ পাঁচটি, কেউ ১০টি—যতটা সম্ভব শিঙাড়া কিনে আবার গন্তব্যের পথে ছুটে যান। এই শিঙাড়ার টানেই বদলে গেছে জায়গাটির পরিচয়ও। মতিউরের তৈরি এই শিঙাড়ার সুনাম আশপাশের এলাকা ও দূরদূরান্তেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় মানুষের কাছে তাই বকুলতলার এই মোড় এখন ‘শিঙাড়ার মোড়’ নামেই পরিচিত।দোকানটি টাঙ্গাইল শহর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে বকুলতলা মোড়ে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এই দোকানে এসে প্রতিদিন লাইন ধরে শিঙাড়া কেনেন।গত বৃহস্পতিবার বিকেলে মতিউর রহমানের দোকানে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, তাঁর দোকানের পেছনেই তাঁদের বাড়ি। তাঁর বাবা আগে সেখানে ছোট একটি মনিহারির দোকান করতেন। ২৫ বছর আগে বাবা মারা যান।

তখন তিনি বাবার মনিহারি দোকান চালাতে শুরু করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর