advertisement
advertisement

৪৪ বছর বয়সে সন ইয়ের সাহসী প্রত্যাবর্তন, আলোচনায় নিষিদ্ধ সময়ের প্রেমের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
৪৪ বছর বয়সে সন ইয়ের সাহসী প্রত্যাবর্তন, আলোচনায় নিষিদ্ধ সময়ের প্রেমের গল্প

‘দ্য স্ক্যান্ডাল’–এর দৃশ্য। আইএমডিবি

advertisement

‘ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ’, ‘সামথিং ইন দ্য রেইন’, ‘থার্টি নাইন’—রোমান্টিক চরিত্রে সন ইয়ে-জিনের জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। তবে এবার তাঁকে দেখা গেল একেবারেই অন্য রূপে। পর্দায় তিনি এমন এক নারী, যিনি নিজের সময়ের সামাজিক বিধিনিষেধ মানতে নারাজ; প্রেম, আকাঙ্ক্ষা ও ক্ষমতার খেলায় যিনি একই সঙ্গে খেলোয়াড় এবং কৌশলী নিয়ন্ত্রক।

চার বছর পর টেলিভিশন সিরিজে ফিরে এই চরিত্রেই নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই অভিনেত্রী। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আট পর্বের কোরিয়ান সিরিজ ‘দ্য স্ক্যান্ডাল’। সন ইয়ে-জিনের সঙ্গে এতে অভিনয় করেছেন জি চ্যাং-উক ও নানা। জোসন যুগের পটভূমিতে তৈরি সিরিজটির গল্প প্রেম, আকাঙ্ক্ষা, প্রতারণা ও সামাজিক বিধিনিষেধকে ঘিরে।

চার বছর পর পর্দায় সন ইয়ে-জিনকে সর্বশেষ নিয়মিত টেলিভিশন সিরিজে দেখা গেছে ২০২২ সালের ‘থার্টি নাইন’-এ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর