advertisement
advertisement

মাত্র ১০ বাই ১০ ফুটের ঘর থেকে বড় বাংলো, সব হারিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন জ্যাকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ণ
মাত্র ১০ বাই ১০ ফুটের ঘর থেকে বড় বাংলো, সব হারিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন জ্যাকি

সিনেমার দৃশ্যে জ্যাকি শ্রফ। অভিনেতার ফেসবুক থেকে

advertisement

মুম্বাইয়ের টিন বাত্তি এলাকার একটি চাওল (ছোট কামরার বহুতল ভবন)। মাত্র ১০ বাই ১০ ফুটের ঘর। সেখানেই পরিবারের সঙ্গে বড় হয়েছেন জ্যাকি শ্রফ। একসময় যে ঘরে জায়গা ভাগ করে থাকতে হতো, সেই ছেলেই পরে বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা হয়ে ওঠেন। খ্যাতি আসে, অর্থ আসে, বড় বাড়ি, দামি গাড়ি—সবই আসে জীবনে। কিন্তু সেই সচ্ছলতা একসময় আবার ভয়াবহ আর্থিক সংকটে পড়ে।

২০০৩ সালের ছবি ‘বুম’ প্রযোজনার সিদ্ধান্ত জ্যাকি শ্রফের পরিবারকে এমন পরিস্থিতিতে ফেলেছিল যে বাড়ির আসবাব পর্যন্ত একে একে বিক্রি করতে হয়। চার শয্যার ফ্ল্যাটও বিক্রি করে দিতে হয়েছিল। পরে স্ত্রী আয়েশা ও দুই সন্তান টাইগার ও কৃষ্ণাকে নিয়ে ছোট বাড়িতে উঠতে হয়। জ্যাকি শ্রফের জীবন তাই শুধু চাওল থেকে বলিউড তারকা হয়ে ওঠার গল্প নয়; এটি অর্থ, সাফল্য, ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত এবং আবার ঘুরে দাঁড়ানোর গল্পও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেতা।তবে এত বছর পরও চাওলের স্মৃতি তাঁর কাছে আলাদা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর