টসের সময় দুই দলের অধিনায়ক
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এবার আরও এক ধাপ নিচে নামল বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ আসরে ফাইনালে উঠে রুপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালে হাংজুতে সর্বশেষ আসরে ফাইনালের দেখা মেলেনি। সেবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে জেতে ব্রোঞ্জ।
কিন্তু এবার কোনো পদকই জিততে পারল নিগার সুলতানার দল।জাপানে কোরোগি স্পোর্টস পার্কে আজ এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরলেন নিগার–মারুফারা। টি–টুয়েন্টি সংস্করণে বাংলাদেশ অধিনায়ক হিসেবে এটাই ছিল নিগার সুলতানার শেষ ম্যাচ।
এই টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা আগেই জানিয়েছেন নিগার।টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।