advertisement
advertisement

রোবট যখন গণিত দিয়ে পথ চেনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
রোবট যখন গণিত দিয়ে পথ চেনে

গণিত ভাইয়া

advertisement

রাত তখন প্রায় একটা। মেঝেতে কালো টেপ দিয়ে আঁকা একটা এলোমেলো লাইন, আর তার ওপর বসানো আমার হাতে বানানো Nexus-1—একটা লাইন ফলোয়ার রোবট, যার কাজ নিজে নিজে সেই কালো লাইন ধরে চলা। সুইচ অন করলাম। প্রথম কয়েক সেকেন্ড রোবটটা একবার বাঁয়ে কাঁপল, একবার ডানে। তারপর হঠাৎ স্থির হয়ে গিয়ে একদম মসৃণভাবে লাইন ধরে এগোতে লাগল, যেন সে চোখে দেখছে। কিন্তু Nexus-1-এর কোনো চোখ নেই। ওর আছে শুধু কয়েকটা সেন্সর আর দুটি সূত্র।

সেই রাতে বুঝলাম, ‘দেখা’ জিনিসটা চোখ ছাড়াও সম্ভব—যদি হাতে থাকে সঠিক সংখ্যা আর সঠিক অঙ্ক।রোবটের ভেতরে লুকানো একটা সংখ্যাNexus-1-এর নিচে পাশাপাশি বসানো পাঁচটা সেন্সর। প্রতিটা সেন্সর মেঝের রং পড়ে সংখ্যা পাঠায়—কালোর জন্য ১, সাদার জন্য ০।প্রতিটা সেন্সরের একটা করে ‘অবস্থান-মান’ আছে, বাঁ থেকে ডানে: -২, -১, ০, ১, ২। মাঝেরটার মান ০। কারণ, সে-ই রোবটের আদর্শ অবস্থান—লাইনের ঠিক মাঝখানে।ধরা যাক, রোবট একটু বাঁ দিকে সরে গেছে।

সেন্সরগুলো তখন পড়বে: ০, ০, ১, ১, ০।error = (প্রতিটি সেন্সরের মান ও তার অবস্থান মানের গুণফল)-এর যোগফল ÷ যতগুলো সেন্সর ১ দেখাচ্ছে, তাদের যোগফল= ∑ (সেন্সরের মান × অবস্থান–মান) ÷ ∑ (সেন্সরের মান)সংখ্যা বসিয়ে দেখি:সেন্সর মান: ০, ০, ১, ১, ০অবস্থান-মান: -২, -১, ০, ১, ২ওপরের অংশ = (০×-২) + (০×-১) + (১×০) + (১×১) + (০×২) = ১নিচের অংশ = ১ + ১ = ২error = ১ ÷ ২ = ০.৫রোবট বুঝে ফেলল, লাইনটি তার কেন্দ্...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর