advertisement
advertisement

ছাত্ররাজনীতি আর ছাত্র সংসদ এক নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
ছাত্ররাজনীতি আর ছাত্র সংসদ এক নয়

advertisement

বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ছাত্রসংগঠন সক্রিয় রয়েছে। এগুলোর প্রায় প্রতিটি কোনো না কোনো রাজনৈতিক দলের অনুগত কিংবা সমর্থনপুষ্ট। কিন্তু এসব ছাত্রসংগঠনের রাজনীতি ও কর্মসূচি খুব কম ক্ষেত্রেই সাধারণ শিক্ষার্থীদের কথা বলে; বাস্তবে তাদের কর্মকাণ্ড উচ্চশিক্ষার সামগ্রিক পরিবেশকেই নষ্ট করে।

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তত পারস্পরিক সহনশীলতা আশা করা গিয়েছিল; কিন্তু সাম্প্রতিক সময়েও সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষে জড়িয়েছে। এ অবস্থায় প্রশ্ন ওঠা স্বাভাবিক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসব ছাত্রসংগঠনের প্রয়োজন কতটা আছে।গত শতকের আশির দশকে এরশাদ সরকার দলীয় ছাত্রসংগঠন তৈরি করেও বিভিন্ন ক্যাম্পাসে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

ওই সময় প্রধান ছাত্রসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা থেকে শুরু করে পিস্তল-শটগান নিয়ে পরস্পরের ওপর হামলা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর