advertisement
advertisement

রশিদকে সরিয়ে পাকিস্তানের আবরার এখন এক নম্বর বোলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
রশিদকে সরিয়ে পাকিস্তানের আবরার এখন এক নম্বর বোলার

আবরার আহমেদ

advertisement

প্রথমবারের মতো আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন আবরার আহমেদ। পাকিস্তানের এই লেগ স্পিনার টপকে গেছেন আরেক লেগ স্পিনার রশিদ খানকে। আফগানিস্তানের রশিদ এখন আছেন দুইয়ে। টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি, ভারতের ঈশান কিষাণই আছেন এক নম্বরে।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করে ৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। আবরার রশিদকে পেছনে ফেলেছেন ১ রেটিং পয়েন্টে। আবরারের রেটিং পয়েন্ট এখন ৭৩৬, তাঁর ক্যারিয়ার সেরা রেটিং অবশ্য এর চেয়ে বেশি—৭৫৭। সর্বশেষ ভারত সিরিজে রশিদ তাঁর মান অনুসারে পারফর্ম করতে পারেননি। ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন, তবে ওভারপ্রতি খরচ করেছেন ৯.৮২ রান করে।

সে কারণেই না খেলেও এক নম্বরে উঠে গেছেন আবরার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর