advertisement
advertisement

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময়, ২২ জুলাই ২০২৬

advertisement

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে এই দিন ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আসিফুর রহমান।

তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালতে আমরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর অন্য আবেদন করি। আদালত সেটা গ্রহণ করে ২৬ অক্টোবর দিন ধার্য রেখেছে।’এর আগে গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের সময় চেয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজ ২৪ সেপ্টেম্বর দিন রাখা হয়। এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনিসুল হককে আদালতের হাজতখানায় এনে রাখা হয়।

তবে তাঁকে আদালতে ওঠানো হয়নি।এই ‎‎মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল ‎হক বনানী থানার অধীন নিজের নামে লাইসেন্স করা একটি পিস্তলের মালিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর