হার্ভি ওয়েনস্টিন। রয়টার্স
যৌন নিপীড়নের মামলায় নতুন করে বিচারের পর হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টিনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। ২০০৬ সালে সাবেক প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের ঘটনায় গতকাল বুধবার এই সাজা ঘোষণা করা হয়। ওয়েনস্টিননের বিরুদ্ধে নিউইয়র্কে দীর্ঘ ৯ বছরের আইনি লড়াইয়ের এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে দেওয়া আগের সাজা চার বছর পর বাতিল হয়ে যায়।
এরপর নতুন করে বিচার ও দুটি অমীমাংসিত বিচারপ্রক্রিয়ার পর আবারও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। নতুন কোনো আপিল সফল না হলে নিউইয়র্কের এই সাজায় তাঁকে কারাগারেই থাকতে হবে। মামলাটির সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া #মিটু আন্দোলনেরও গভীর সম্পর্ক রয়েছে।
ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসার পরই হলিউডসহ বিভিন্ন অঙ্গনের বহু নারী যৌন হয়রানি ও নিপীড়নের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন।বুধবার আদালতে ওয়েনস্টিন নিজের বক্তব্যে কারাগারে তাঁর জীবনযাত্রার অভিযোগও তোলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।