এই ট্রফিটার জন্য লড়ছে দলগুলো
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে রংপুর অঞ্চলের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে। দ্বিতীয় দল হিসেবে কারা সেরা আটের টিকিট কাটবে, তা জানা যাবে আগামীকাল।ঐতিহ্যবাহী রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কাল চারটি নারী ফুটবল একাডেমি দল নিয়ে হবে এ অঞ্চলের খেলা।
নকআউট পদ্ধতির টুর্নামেন্টের রাজশাহী পর্বে অংশ নিচ্ছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি, স্বাগতিক রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমি, চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি ও জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমি।সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচের মোড়কে অলিখিত প্রথম আঞ্চলিক সেমিফাইনালে রক্সি ফুটবল একাডেমির মুখোমুখি হবে সানরাইজ।
দুপুর ১২টায় অলিখিত দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে ফিরোজ কবির ফুটবল একাডেমি খেলবে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমির বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।