advertisement
advertisement

ইয়ামালের জোড়া গোল, ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ইয়ামালের জোড়া গোল, ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল

advertisement

স্পেন ৪ : ১ ক্রোয়েশিয়া১৯ জুলাই স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিটা জিতেছিল যুক্তরাষ্ট্রের মাটিতে, এরপর দেশে ফিরে ট্রফি নিয়ে উদ্‌যাপন হয়েছিল বটে, তবে সেটি ছিল রাজপথে, গ্যালারির সামনে নয়।২০২৬ বিশ্বকাপ জেতার পর চ্যাম্পিয়ন স্পেন ঘরের মাঠে প্রথম খেলতে নেমেছে আজ।

সেভিয়ায় ম্যাচ শুরুর আগে তাই ট্রফিটা উঁচিয়ে ধরে দর্শকদের দেখিয়েছেন অধিনায়ক রদ্রি।এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের যে ম্যাচটি রদ্রিরা খেললেন, তাতেও মিশে থাকল বিশ্বচ্যাম্পিয়নের বার্তাই। র‌্যামন সানচেজ স্টেডিয়ামে দাপুটে ফুটবলে ক্রোয়াটদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। দুটি গোল করেছেন লামিনে ইয়ামাল, একটি করে নিকো উইলিয়ামস ও মার্ক পিউবিল।

আগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানো স্পেন আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর