লাশ
রাজধানীর জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে গণশৌচাগারের ভেতরের অব্যবহৃত একটি কক্ষ থেকে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ওই কিশোরের কাঁধ থেকে কোমর পর্যন্ত পচে গেছে। কয়েক দিন আগে কিশোরের মৃত্যু হয়েছে বলে তাঁর ধারণা।পুলিশের এই উপপরিদর্শক আরও বলেন, ওই কিশোরের কপালের ডান পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। আঘাতের কারণেও মৃত্যু হতে পারে। আর কোনো কারণ আছে কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।