‘কর্জ’–এর দৃশ্য। আইএমডিবি
হিন্দি সিনেমায় নামকরণ নিয়ে কুসংস্কারের ইতিহাস বেশ পুরোনো। কোনো শব্দ বা অক্ষর সাফল্য এনে দিলে সেটিকে বারবার ব্যবহার করেছেন নির্মাতারা। আবার কোনো নামকে ‘অশুভ’ মনে হলে তা এড়িয়ে চলার নজিরও কম নেই। তবে এমন একটি শব্দ আছে, যেটি বারবার সিনেমার শিরোনামে ব্যবহার করেও বলিউড যেন সাফল্যের মুখ দেখাতে পারেনি। চার দশকে ওই শব্দ পুরো নাম হিসেবে বা নামের অংশ হিসেবে ব্যবহার করে তৈরি হয়েছে অন্তত ৯টি সিনেমা।
আশ্চর্যের বিষয়, সব কটি সিনেমাই বক্স অফিসে ব্যর্থ। শব্দটি হলো ‘কর্জ’—উর্দু ভাষায় এই শব্দের অর্থ ঋণ বা ধার। প্রথম ‘কর্জ’ থেকেই শুরু ১৯৮০ সালে সুভাষ ঘাই নির্মাণ করেন ‘কর্জ’। ঋষি কাপুর, সিমি গারেওয়াল, টিনা মুনিম ও প্রাণ অভিনীত ছবিটির গল্প ছিল প্রতিশোধ ও পুনর্জন্মকে ঘিরে। ঋষি কাপুর অভিনয় করেছিলেন এক রকস্টারের চরিত্রে, যে জানতে পারে সে আসলে পূর্বজন্মের এক ব্যক্তির পুনর্জন্ম। আগের জীবনের হত্যার প্রতিশোধ নিতেই সে এগিয়ে যায়।
১৯৭৫ সালের হলিউডের ছবি ‘দ্য রিইনকারনেশন অব পিটার প্রাউড’ থেকে অনুপ্রাণিত এই সিনেমা মুক্তির সময় প্রত্যাশা পূরণ করতে পারেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।