advertisement
advertisement

প্রচণ্ড গরমে পানিতে চিলের স্বস্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ণ
প্রচণ্ড গরমে পানিতে চিলের স্বস্তি

পানিতে নেমে ডানা মেলে স্বস্তি খুঁজতে গা ভিজিয়ে নিচ্ছে একটি চিল।

advertisement

রাজধানীতে কয়েক দিন ধরে চলছে প্রচণ্ড গরম। রোদের মধ্যে মানুষের পাশাপাশি অস্বস্তিতে পড়ছে পাখিরাও। তাপ থেকে কিছুটা স্বস্তি পেতে সোহরাওয়ার্দী উদ্যানের জলাশয়ে নেমেছে একঝাঁক চিল। কোনোটি পানিতে শরীর ভেজাচ্ছে, কোনোটি ডানা ঝাপটে পানি ছিটিয়ে নিচ্ছে, আবার কোনোটি পানির ওপর ডানা মেলে উড়ছে। ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এমন দৃশ্য দেখা যায়।পানিতে নেমে ডানা মেলে স্বস্তি খুঁজতে গা ভিজিয়ে নিচ্ছে একটি চিল।

মাথা ডুবিয়ে, পানি ছিটিয়ে শরীর ভেজাচ্ছে চিল। গা ভেজানো শেষে ডানা ঝাপটে উড়তে প্রস্তুত একটি চিল। পানিতে নেমে ডানা ঝাপটিয়ে শরীর ঝাড়া দিচ্ছে চিল। পানিতে স্বস্তি খুঁজছে কয়েকটি চিল। পানিতে নেমে ডানা মেলে উড়তে চাইছে একটি চিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর