advertisement
advertisement

ফেসবুকে ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, আনন্দে কাঁদলেন দম্পতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
ফেসবুকে ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, আনন্দে কাঁদলেন দম্পতি

প্রায় তিন মাস ধরে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেয়ে আবেগাপ্লুত স্বামী আলী হোসেন

advertisement

প্রায় তিন মাস ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন আলী হোসেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, হাসপাতাল, পথঘাট—কোথাও খোঁজা বাদ রাখেননি। একদিন ফেসবুকে একটি ভিডিওতে তাঁর চোখ আটকে যায়। এতে দেখা যায়, রাস্তার পাশে বসে মানুষের কাছে খাবার চাইছেন এক নারী। তাঁকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি আলী হোসেনের। ওই নারীই তাঁর স্ত্রী আলেয়া বেগম।এরপর আর দেরি করেননি আলী হোসেন।

ছুটে যান মানিকগঞ্জের সিঙ্গাইরের গোবিন্দল এলাকায়। রাস্তার পাশে বসে থাকা স্ত্রীকে দেখেই জড়িয়ে ধরেন আলী হোসেন। আনন্দে হু হু করে কেঁদে বুক ভাসান। অন্যদিকে স্বামী আলী হোসেনকেও চিনতে পারেন আলেয়া।আলী হোসেন (৫৫) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আলী হোসেনের স্ত্রী আলেয়ার মানসিক সমস্যা আছে। প্রায় তিন মাস ধরে তাঁকে পাওয়া যাচ্ছিল না।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে গত ২৮ সেপ্টেম্বর আলেয়াকে খুঁজে পান আলী হোসেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০১ সালে আলেয়াকে বিয়ে করেন আলী হোসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর