নতুন সিনেমার প্রাথমিক পোস্টার ও তানিম নূর। কোলাজ
নিজের ফেসবুকের স্টোরিতে গত বুধবার সন্ধ্যায় একটি ছবি দেন নির্মাতা তানিম নূর। একটা বন্ধ দরজা, তার ওপর লেখা ‘মজনু এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার তানিম নূর’। কেবল তিনিই নন, কিছুক্ষণের মধ্যেই নির্মাতা ও সম্পাদক সালেহ সোবহান অনীম, চিত্রনাট্যকার নির্মাতা আয়মান আসিব স্বাধীনও নিজেদের স্টোরিতে ছবিটি আপলোড দেন। গত মাসেই তানিম নূর এই প্রতিবেদককে জানিয়েছিলেন, আগামী বছর নিজের সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তবে কি এটাই সেই সিনেমা? যোগাযোগ করতেই মিলল সত্যতা। ২০২৭ সালে ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে আসছেন তানিম নূর। ‘হ্যাঁ, এটা হতে যাচ্ছে আমার নতুন সিনেমা। মুক্তির দিন ঠিক করিনি। তবে ২০২৭ সালেই আসবে,’ গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন নির্মাতা।২০২৫ ও ২০২৬ সালের ঈদে তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।
দুটি সিনেমাই উপন্যাস (চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল ও হুমায়ূন আহমদের কিছুক্ষণ) অবলম্বনে নির্মিত হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।