advertisement
advertisement

হ্যাটট্রিকে লেভানডফস্কির পেছনে রোনালদো, সামনে মেসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
হ্যাটট্রিকে লেভানডফস্কির পেছনে রোনালদো, সামনে মেসি

জাতীয় দলের হয়ে আরেকটি হ্যাটট্রিক তুলে নিলেন লেভানডফস্কি

advertisement

লামিনে ইয়ামালকে কি মিস করেন রবার্ট লেভানডফস্কি? সম্ভবত। নইলে গতকাল রাতে হ্যাটট্রিক করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থের মতো উদ্‌যাপন করবেন কেন!ওয়ারশতে নেশনস লিগে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় পোল্যান্ড। এ ম্যাচে ২৪ (পেনাল্টি), ৪৭ ও ৮৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন পোলিশ কিংবদন্তি।

শেষ গোলটির পর কর্নার ফ্ল্যাগ ধরে তাঁর কোমরে হাত দিয়ে উদ্‌যাপনে অনেকেরই হয়তো মনে পড়েছে বার্সা এবং স্পেন তারকা ইয়ামালকে।পোল্যান্ডের জার্সিতে এটি লেভার সপ্তম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সী স্ট্রাইকারকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়তে আরও পাঁচটি হ্যাটট্রিক করতে হবে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১টি হ্যাটট্রিক আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির।

ছেলে ও মেয়ে মিলিয়ে ১২ হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র নারী দলের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগান।বয়স হয়ে গেলেও লেভার ধার এখনো কমেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর