advertisement
advertisement

হরমুজ প্রণালি দিয়ে সেপ্টেম্বরে এলএনজি কার্গো চলাচল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালি দিয়ে সেপ্টেম্বরে এলএনজি কার্গো চলাচল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

হরমুজ প্রণালি

advertisement

সেপ্টেম্বর মাসে হরমুজ প্রণালি দিয়ে মোট ২১টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো পার হতে পেরেছে। ইরান যুদ্ধ শুরুর পর এই সংখ্যা এক মাসে সর্বোচ্চ হলেও যুদ্ধের আগের তুলনায় তা এখনো অনেক কম। বার্তা সংস্থা রয়টার্স জাহাজ চলাচলের যে তথ্য সংগ্রহ করেছে, সেখানে এ চিত্র পাওয়া গেছে। জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গত মাসে ২১টি এলএনজি কার্গো হরমুজ প্রণালি অতিক্রম করতে পেরেছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। খবর অয়েল প্রাইস ডট অর্গেরএদিকে এলএসইজি ও কেপলারের জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে কাতারের রাস লাফান থেকে তিনটি এলএনজি কার্গো হরমুজ প্রণালির বাইরে দেখা গেছে।

যুদ্ধের আগে নিয়মিতভাবে প্রতিদিন প্রায় তিনটি এলএনজি কার্গো হরমুজ প্রণালি পার হতো।বর্তমানে বেশির ভাগ এলএনজি পরিবহনকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর