অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বল। শাই হোপ ব্যাট চালালেন আলতো করে। বল গড়িয়ে গেল লং অফে। সেই এক রানেই শেষ। জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর সেই জয়ের নায়ক ১৪৩ বলে ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলা শাই হোপ। ১৭টি চার মেরেছেন, সঙ্গে ৩টি ছক্কা। তাঁর এই বিশাল সেঞ্চুরিতেই ম্লান হয়ে গেছে লোকেশ রাহুলের অপরাজিত এক সেঞ্চুরি, রোহিত শর্মার ৮৫ বলে ৯২ রানের ইনিংস।
যে দুই ইনিংসে ভর করে আগে ব্যাট করা ভারত তুলেছিল ৭ উইকেটে ৩৫১ রান।হোপের ব্যাটে চড়ে ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচ জিতেছে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে। তিন ম্যাচের সিরিজ অবশ্য আগেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জিতে নিয়েছিল ভারত, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে ব্যবধান হলো ২-১। স্কোরকার্ড দেখে যতটা সহজ মনে হচ্ছে, কাজটা আসলে তত সহজ ছিল না হোপের জন্য। নিউ চণ্ডীগড়ের ভ্যাপসা গরমে ৫০ ওভার উইকেটকিপিং করেছেন।
এরপর ইনিংসের শুরুতে নেমে ৪৮.২ ওভার ব্যাটিং।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।