advertisement
advertisement

গুঞ্জনে কান না দেওয়াই ভালো...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
গুঞ্জনে কান না দেওয়াই ভালো...

সাদনিমা বিনতে নোমান। ছবি: শিল্পীর সৌজন্যে

advertisement

অভিনয়ে অভিষেকের দেড় বছরের ব্যবধানে পাদপ্রদীপের আলোয় এসেছেন তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। গত সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত দুই নাটক ‘তোমার ঠিকানায়, ‘আপনপর’–এর ভিউ কোটি ছাড়িয়েছে।২০২৫ সালের ভালোবাসা দিবসে ‘মনেরই রঙে রাঙিয়ে’ দিয়ে ছোট পর্দায় নাম লেখান সাদনিমা। চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন তিনি। গত বছর ধীরলয়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন। এ বছর নাটকের বাইরে চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে তাঁর।

ছোট ও বড় পর্দা মিলিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। কোটি ভিউ নিয়ে ক্যারিয়ারের উত্থানটা টের পাচ্ছেন তিনিও। গত বুধবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এখন কোথাও ঘুরতে বের হলে দর্শকেরা ভিড় করেন। কেউ কথা বলতে আসেন, কেউ ছবি তুলতে আসেন। কয়েক দিন আগে কক্সবাজারে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে তাঁর।অথচ অভিনয়শিল্পী হওয়ার পরিকল্পনা তাঁর ছিল না। কাজ করতে করতে একসময় বুঝেছেন, দর্শক তাঁকে দেখতে চাইছেন।

সেই চাওয়াই তাঁকে অভিনয়ে আরও মনোযোগী করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর