advertisement
advertisement

সেই মিশন আচার্যকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রাশেদ খাঁন, নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন মন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
সেই মিশন আচার্যকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রাশেদ খাঁন, নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন মন্ত্রী

ভিটেবাড়ি না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত মিশন আচার্যকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে  

advertisement

নিজস্ব ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্যকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন আজ রোববার মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন ও মিশনের পক্ষে ডিও লেটার (আধা সরকারিপত্র) দেন।

এ সময় শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে মিশন আচার্যের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা দেন। আজ দুপুরে মিশন আচার্যকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন রাশেদ খাঁন। রাশেদ খাঁন ও মিশন আচার্য দুজনেরই গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়।

মিশনের পক্ষে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া ডিও লেটারে রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি আমার নিজ জেলা ঝিনাইদহের সদর উপজেলার স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান নামক স্থানে জন্মলগ্ন থেকে বসবাস করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর