বিজ্ঞানী র্যালফ স্টেইনম্যান
সাধারণত জীবিত ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোনো মৃত ব্যক্তির নোবেল পাওয়ার নিয়ম নেই। যিনি পুরস্কার পাবেন, তাঁকেই সম্মাননা দেওয়া হবে। যদি পুরস্কার পাওয়ার খবরটাই জানতে না পারেন, তবে এর আর মূল্য কী?এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল বিজ্ঞানী র্যালফ স্টেইনম্যানের ক্ষেত্রে। ২০১১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল।
অথচ তার তিন দিন আগেই মারা গিয়েছিলেন তিনি!র্যালফ স্টেইনম্যান ছিলেন কানাডায় জন্ম নেওয়া একজন বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল মানুষের রোগ প্রতিরোধব্যবস্থা। আমাদের শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ক্ষতিকর জীবাণু শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে লড়াই করে। এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ডেনড্রাইটিক কোষ।
১৯৭৩ সালে স্টেইনম্যান এই বিশেষ ধরনের কোষ আবিষ্কার করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।